সফলভাবে RJSC রেজিস্ট্রেশন সম্পন্ন করলো Bangladesh Tech Entrepreneur Society (BDTES)

2026-05-23 16:00:46 [24]

অবশেষে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো Bangladesh Tech Entrepreneur Society (BDTES)। সফলভাবে RJSC রেজিস্ট্রেশন সম্পন্ন করার মাধ্যমে সংগঠনটি এখন বাংলাদেশ সরকারের অধীনে একটি বৈধ ও নিবন্ধিত প্রতিষ্ঠান। রেজিস্ট্রেশন নম্বর: Rajs-600। এটি BDTES-এর জন্য যেমন গর্বের অর্জন, তেমনি দেশের প্রযুক্তি উদ্যোক্তাদের জন্যও একটি আশাব্যঞ্জক পদক্ষেপ।

এই স্বীকৃতির মাধ্যমে সংগঠনের কার্যক্রম, গ্রহণযোগ্যতা ও ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তি আরও শক্তিশালী হলো। রাজশাহী থেকে যাত্রা শুরু হলেও BDTES-এর লক্ষ্য এখন সারা বাংলাদেশের প্রযুক্তি উদ্যোক্তাদের একত্রিত করে একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলা।

এই অর্জনের পেছনে যারা শুরু থেকেই যুক্ত ছিলেন, সেই সকল ফাউন্ডার ও সহযোগীদের আন্তরিক অভিনন্দন। এটি শুধু একটি সফলতা নয়, বরং ভবিষ্যতের আরও বড় স্বপ্ন ও সম্ভাবনার সূচনা

রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।