বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ তারিখে কান্দ্রা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট প্রকৌশলী এ. বি. এম জুবায়ের মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে রূপ নেয়। বিদায়ী শিক্ষার্থীদের দোয়া ও দিকনির্দেশনা দিতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের উপস্থিতিতে প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ব্যারিস্টার মোঃ আবু বকর সিদ্দিক (রাজন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন অধ্যাপক মোঃ সোহেল মন্ডল এবং অধ্যাপক কামরুল হাসান। এ ছাড়াও অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত থেকে অনুষ্ঠানটির গুরুত্ব বৃদ্ধি করেন।
আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের কঠোর পরিশ্রমী হয়ে দেশের সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান। পরিশেষে, সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়— শিক্ষার্থীদের এই সাফল্যই হবে মাদ্রাসার প্রকৃত গর্ব ও সার্থকতা।
রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।