জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া হারাম: হেফাজত আমির

2026-02-07 09:03:44 [12]

মুসলমানদের জন্য জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া ‘জায়েজ হবে না’ বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীর হাট বড় মাদ্রাসায় বোখারি শরিফ খতম শেষে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ শুক্রবার তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের উপস্থিতিতে বাবুনগরী বলেন, ‘সমস্ত মুসলমানদের বলুন, তাদের (জামায়াতকে) ভোট দেওয়া জায়েজ হবে না। হারাম।’ এ সময় তিনি নির্বাচন প্রসঙ্গ টেনে বলেন, ‘নির্বাচন আমি বুঝি না, এটি জিহাদ।’ জামায়াত ক্ষমতায় এলে ইসলামের ও ইমানের গোড়া কেটে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যে সরওয়ার আলমগীরকে সামনে রেখে জামায়াতের বিরুদ্ধে অবস্থানের কথা উল্লেখ করে মুহিব্বুল্লাহ বাবুনগরী জামায়াতে ইসলামীকে ‘রগ কাটার গোষ্ঠী’ বলেও আখ্যা দেন। উল্লেখ্য, এর আগেও হেফাজতে ইসলামের আমির বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামীকে নিয়ে এমন মন্তব্য করেছেন।

রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।