রাজশাহীর গোদাগাড়ীতে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষি সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকারে তার কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বাইপাস উজানপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানটি মেসার্স হাসান ট্রেডার্স এবং এর স্বত্বাধিকারী মো. হাসান আলী।
রাজশাহী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস জানান, অভিযানে দোকানে সারের হালনাগাদ মূল্যতালিকা না থাকা, অতিরিক্ত দামে সার বিক্রি এবং ক্রেতাদের রশিদ না দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়ম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর লঙ্ঘন হওয়ায় জরিমানা করা হয়। তিনি আরও জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।