রাজশাহীতে জ্বালানি তেল সংগ্রহের পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে। এখন থেকে জেলায় মোবাইল অ্যাপ ছাড়া আর জ্বালানি তেল মিলবে না। জেলা প্রশাসনের এমন সিদ্ধান্তের ফলে তেল বিক্রির প্রচলিত ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির ছোঁয়া লাগছে।
আগামীকাল রবিবার (১২ এপ্রিল) থেকে এই নতুন সিস্টেমটি পুরো জেলায় কার্যকর হচ্ছে। এর মাধ্যমে তেল বিক্রির পুরো প্রক্রিয়াটিকে একটি কেন্দ্রীয় ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা হচ্ছে, যা তদারকি করা সহজ হবে।
এই কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে মঙ্গলবার। এদিন সকাল নয়টায় নগরীর কুমারপাড়া এলাকার গুল গোফুর পেট্রোলিয়াম পাম্পে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ মোবাইল অ্যাপের উদ্বোধন করা হবে।
জ্বালানি তেল ব্যবস্থাপনার উন্নয়ন এবং সেবার মান বাড়াতে গত শনিবার (১১ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানেই সর্বসম্মতিক্রমে অ্যাপভিত্তিক সেবা চালুর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রাজশাহী জেলা প্রশাসকের দপ্তর জানিয়েছে, পাম্পের পয়েন্টম্যানরা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে তেল সরবরাহ করবেন। তবে গ্রাহকদের জন্য স্বস্তির বিষয় হলো, এই সেবা নিতে তাদের নিজেদের কোনো আলাদা রেজিস্ট্রেশন বা ঝক্কি পোহাতে হবে না।
রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।