রাজশাহীতে আইএসপিএবি-নিক্স পপ চালু

2026-03-31 23:11:10 [10]

রাজশাহী বিভাগে স্থাপিত হয়েছে আইএসপিএবি-নিক্সের আঞ্চলিক পপ, যা দ্রুতগতির, নিরবিচ্ছিন্ন ও সুরক্ষিত ইন্টারনেট সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স ইন্টারনেট এক্সচেঞ্জ ট্রাস্ট ও ইন্টারনেট সোসাইটির যৌথ উদ্যোগে এই অবকাঠামো গড়ে তোলা হয়েছে।

এই নিক্স পপ চালুর ফলে রাজশাহী অঞ্চলের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তঃসংযোগ আরও শক্তিশালী হবে। এর মাধ্যমে প্রান্তিক জনগণের কাছে নির্ভরযোগ্য ও মানসম্মত ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া সহজ হবে।

রাজশাহী বিভাগের ৮টি জেলার আইএসপি ছাড়াও এনটিটিএন, আইআইজি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এই সুবিধা গ্রহণ করতে পারবে। আঞ্চলিক পপের সঙ্গে যুক্ত হয়ে প্রতিষ্ঠানগুলো কম খরচে দ্রুত ও স্থিতিশীল ইন্টারনেট সেবা গ্রাহকদের দিতে পারবে।

আইএসপিএবি-নিক্স দেশের ইন্টারনেট অবকাঠামো উন্নয়নে একটি কেন্দ্রীয় হাব হিসেবে কাজ করছে। এর মাধ্যমে আন্তর্জাতিক ব্যান্ডউইথের ওপর নির্ভরতা কমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব হচ্ছে এবং সামগ্রিক ইন্টারনেট কর্মক্ষমতাও বাড়ছে।

এর আগে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহ বিভাগে এ ধরনের পপ স্থাপন করা হয়েছে। রাজশাহীতেও ক্যাশ সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে, যা ই-কমার্স, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মিডিয়া খাতে উন্নয়ন ত্বরান্বিত করবে। আনুষ্ঠানিক উদ্বোধন আগামী মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।