ত্রয়োদশ সংসদে ব্যবহৃত হেডফোন কি নকল?

2026-03-15 11:24:35 [8]

ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে ব্যবহৃত হেডফোনের মান নিয়ে সমালোচনা করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমেদ বিন কাসেম। অধিবেশন চলাকালে বেশ কয়েকজন সংসদ সদস্য অভিযোগ করেন, তাদের ব্যবহৃত হেডফোন ঠিকভাবে কাজ করছে না এবং শব্দ পরিষ্কার শোনা যাচ্ছে না।

তবে সংসদে ব্যবহৃত হেডফোনটি যুক্তরাষ্ট্রের বিখ্যাত অডিও ব্র্যান্ড ‘Shure’-এর তৈরি। মাইক্রোফোন, ওয়্যারলেস অডিও সিস্টেম ও হেডফোন তৈরিতে বিশ্বজুড়ে পরিচিত এই প্রতিষ্ঠানের ‘SRH240A’ মডেলের হেডফোন সংসদ সদস্যদের ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে দেখা যায়, একই সিরিজে আরও কয়েকটি উন্নত মডেলের হেডফোন বাজারে রয়েছে।

ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের তথ্য অনুযায়ী, ‘SRH240A’ মডেলের হেডফোনটির দাম প্রায় ৬৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৪৫৭ টাকা। একই ব্র্যান্ডের অন্যান্য মডেলের মধ্যে ‘SRH440A’-এর দাম ১০৯ ডলার, ‘SRH840A’-এর দাম ১৬৯ ডলার এবং ‘AONIC 50 GEN 2’-এর দাম প্রায় ৩৮৯ ডলার। এছাড়া ‘SRH1540’ মডেলের দাম প্রায় ৫০০ ডলার এবং ‘SRH1840’ মডেলের দাম প্রায় ৫৪৯ ডলার পর্যন্ত।

রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।