রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু নবনির্বাচিত হয়ে ভূমিদস্যু ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। জুমার নামাজ শেষে সমবেত মুসল্লি ও জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি স্পষ্ট জানান, জনস্বার্থ রক্ষায় কোনো প্রকার অন্যায়ের সাথে আপস করা হবে না।
মিনু তার বক্তব্যে বিশেষ জোর দিয়ে বলেন যে, গত ১৭ বছর এবং গত দেড় বছরে যারা ভূমিদস্যুতার সাথে জড়িত ছিল, তাদের পরিচয় যাই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার ব্যাপারে তিনি তার দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেন।
রাজশাহীর সামগ্রিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিনি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি প্রতিশ্রুতি দেন যে, চাঁদাবাজ ও দখলদারদের হাত থেকে শহরকে মুক্ত করে একটি নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী গড়ে তোলাই হবে তার মূল লক্ষ্য।
রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।