আমাদের সম্পর্কে
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।
এই পোর্টালের মাধ্যমে রাজশাহীর শিক্ষা ব্যবস্থা, চাকরির খবর ও ক্যারিয়ার বিষয়ক তথ্য, বিনোদন, সমসাময়িক সংবাদ, বিশ্লেষণধর্মী প্রতিবেদন এবং নাগরিক মতামত নিয়মিতভাবে প্রকাশ করা হয়। পাশাপাশি রাজশাহীর গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিদের সাক্ষাৎকারের মাধ্যমে তুলে ধরা হয়ে থাকে। তাদের অভিজ্ঞতা, চিন্তাভাবনা ও অবদান, যা পাঠক ও দর্শকদের জন্য অনুপ্রেরণার উৎস হবে।
Rajshahi Voice – এর কনটেন্ট শুধু ওয়েবসাইটেই সীমাবদ্ধ নয়; একই সঙ্গে ফেসবুক ও ইউটিউবসহ জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়। এর ফলে পাঠক, দর্শক ও তরুণ প্রজন্ম সহজেই মাল্টিমিডিয়া কনটেন্টের মাধ্যমে রাজশাহীর বাস্তব চিত্র, সম্ভাবনা ও অগ্রগতির গল্প জানতে পারে।
আমরা বিশ্বাস করি, তথ্যের স্বাধীনতা, নৈতিক সাংবাদিকতা ও স্থানীয় কণ্ঠস্বরই একটি অঞ্চলের পরিচয় গড়ে তোলে। সেই বিশ্বাস থেকেই Rajshahi Voice রাজশাহীর মানুষের কথা বলে, তাদের সমস্যা, সম্ভাবনা ও সাফল্য তুলে ধরে এবং রাজশাহীকে একটি শক্তিশালী, পরিচিত ও সম্মানজনক পরিচয়ে উপস্থাপন করতে কাজ করে যাচ্ছে।